• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ০০:০১, ২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন দল বাংলাদেশ। এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ওমান যাচ্ছে লাল-সবুজের যুবারা।

টুর্নামেন্টে দলের লক্ষ্য ও পরিকল্পনা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা বলেন, "অবশ্যই প্রত্যাশা থাকবে এশিয়া কাপ জেতার। তবে বিশ্বকাপই আমাদের আল্টিমেট টার্গেট। এই ব্যাচটা বিশ্বকাপ পর্যন্ত একসঙ্গে থাকবে। লম্বা একটি জার্নি শেষে ২০২৮ সালের শুরুতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ জয়।"

ফাহিম সিনহা বলেন, কোচিং স্টাফে দেশি হোক কিংবা বিদেশি সবার কাছেই প্রত্যাশা থাকে উন্নতির প্রক্রিয়াটা যেন ঠিক থাকে। আমাদের প্রত্যেকটা ম্যাচই জিততে হবে বা এশিয়া কাপ জিততেই হবে ব্যাপারটা তা না।

বিসিবির এই পরিচালক আরও বলেন, সেরা এফোর্ট থাকবে জেতার জন্য, লক্ষ্য থাকবে এশিয়া কাপ জিতে ফেরার। কিন্তু আমাদের পুরো মনোযোগ থাকবে খেলোয়াড়দের উন্নতি হচ্ছে কীভাবে, আমাদের প্রক্রিয়াটা ঠিক আছে কি না। আমরা এখান থেকে কী ফল পেলাম, কজন ভালো খেলার দেখতে পেলাম ভবিষ্যতের জন্য।

বিভি/একেএম/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত