লা লিগায় ফের শীর্ষে বার্সালোনা
ছবি: সংগৃহীত
অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে পিছিয়ে পড়ে রোমাঞ্চকর জয় পেয়েছে বার্সালোনা। রবিবার (৮ নভেম্বর) মেত্রোপলিতানোয় ফের্মিন লোপেসের জোড়া গোলে কাতালান জায়ান্টদের জয় ২-১ ব্যবধানে। এই জয়ে স্প্যানিশ লা লিগায় এককভাবে শীর্ষে থাকলো গত দুই মৌসুমের চ্যাম্পিয়নরা।
সপ্তম মিনিটে কর্নারে আতলেতিকোর মার্ক পুবিলের জোরাল হেড ক্রসবার কাঁপিয়ে ফিরে আসে। পরের মিনিটে বার্সারও ভাগ্য সহায় হয়নি। ডি-বক্সে লামিন ইয়ামালের পাস পেয়ে পেদ্রির বাঁ-পায়ের জোরালো শট ক্রসবারে বাধা পায়।
দশম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর থেকে হুলিয়ান আলভারেসের নিচু ক্রস ছয় গজ বক্সে ফাঁকায় পেয়ে ভলিতে বল জালে পাঠান আতলেতিকোর কোচ দিয়েগো সিমেওনের ছেলে জুলিয়ানো সিমেওনে।
২২ মিনিটে আলেহান্দ্রো গ্রিমালদো ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ঠ করেন। পাঁচ মিনিট পর আলভারেসের প্রচেষ্টা গোললাইন থেকে নিয়ন্ত্রণে নেন বার্সা গোলরক্ষক।
৪৫ মিনিটে সমতায় ফেরে হ্যান্সি ফ্লিকের দল। ডি-বক্সের ভেতর থেকে বাঁ-পায়ের শটে ঠিকানা খুঁজে নেন লোপেস। এই স্প্যানিশ উইঙ্গার ৬৬ মিনিটে ফের গোল করে বার্সাকে এগিয়ে নেন। ডি-বক্সে লামিন ইয়ামালের পাস পেয়ে ছয় গজ বক্সের কোনা থেকে গোলরক্ষককে পরাস্ত করেন ২৩ বছরের লোপেস।
বাকি সময়ে দুই দলের কেউ লক্ষ্যে শট রাখতে পারেনি। ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ফের তিন পয়েন্ট পেছনে ফেললো লিগ লিডাররা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তিনেই থাকলো আতলেতিকো।
বিভি/এআই













মন্তব্য করুন: