• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

দীর্ঘ হচ্ছে উইকহ্যাম-হজ জুটি, চাপ বাড়ছে বাংলাদেশের

প্রকাশিত: ১৩:৩৫, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দীর্ঘ হচ্ছে উইকহ্যাম-হজ জুটি, চাপ বাড়ছে বাংলাদেশের

ব্র্যান্ডন কিংয়ের হাফ সেঞ্চুরিতে সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩০ রানের ঘাটতি পুষিয়ে নেয়ার পর কেভিন উইকহ্যাম ও কেভম হজের জুটি এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেটে ২১১ করে ১৮১ রানের লিড পেয়েছে ক্যারিবিয়ানরা। 

আগের দিনের বিনা উইকেটে ৭ রান নিয়ে চতুর্থ দিন সকালে পুনরায় ব্যাটিংয়ে নামেন কিং ও ডা সিলভা। নতুন দিনে টাইগারদের বোলিংয়ের শুরুটা করেন প্রথম ইনিংসে দুই উইকেট পাওয়া  তাসকিন আহমেদ। সঙ্গী হন প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া আরেক পেসার হাসান মাহমুদ।

দু'জনকেই সাবলীলভাবে মোকাবেলা করতে থাকেন দুই ক্যারিবিয়ান ওপেনার। প্রথম ঘন্টায় দলকে ১৪ ওভারে আরও ৫৯ রান জুড়ে দেন তারা। তবে ২২তম ওভারে স্কোর ৮৫-তে পৌঁছার পর বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন তাইজুল ইসলাম। 

প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকা এই বাঁ-হাতি স্পিনারের বলে এলবিডব্লিউ'র শিকার হন ডা সিলভা। ৩৬ রান করেন ক্যারিবিয়ান ওপেনার। কাভেম হজকে সঙ্গে নিয়ে কিং ১২ টেস্টে তুলে নেন ষষ্ঠ ফিফটি। তবে হাফ সেঞ্চুরি করে ৬১ রানে ফেরেন ক্যারবিয়ান ওপেনার। তাকে স্লিপে নাজমুল শান্তর হাতে ক্যাচ দিতে বাধ্য করেন অফ স্পিনার মেহেদী মিরাজ। 

হজের সঙ্গী হন কেভিন উইকহ্যাম। ১১৯ রানের সঙ্গে আরও ৯ রান যোগ করে লাঞ্চে যান তারা। প্রথম ইনিংসে উইন্ডিজের ৩৫৬ রানের জবাবে তাওহীদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানে ৩০ রানের লিড পায় বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে মিরপুর টেস্ট ৮ উইকেটে জিতে এগিয়ে ক্যারিবিয়ানরা। 

বিভি/এজেড

মন্তব্য করুন: