হামজার নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণ শক্তিতে মাঠে নামলো বাংলাদেশ
ফাইল ছবি
সাফ চ্যাম্পিয়নশিপে হামজার নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় ঢাকা স্টেডিয়ামে শুরু হচ্ছে খেলা। জানা যায়, দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন ইংল্যান্ডপ্রবাসী দুই ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। শুধু একাদশে ফেরাই নয়, প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের দায়িত্বও পেতে যাচ্ছেন হামজা।
জানা গেছে, ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় ভুটানের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে পারেননি ইংল্যান্ডপ্রবাসী এই দুই ফুটবলার। গত ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় ফেরেন তারা। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশের আক্রমণ ও মাঝমাঠের শক্তি বাড়ছে।
তবে চোটের কারণে আজকের ম্যাচে খেলতে পারছেন না বিশ্বনাথ ঘোষ। ভুটানের বিপক্ষে তাকে স্ট্রাইকার হিসেবে খেলিয়েছিল বাংলাদেশ। ম্যাচের পরদিন অনুশীলনের সময় ব্যথা পান এই ডিফেন্ডার। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ইব্রাহিম।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন হামজা। তবে এর আগে কখনো জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেননি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই প্রথমবারের মতো নেতৃত্বে দেখা যেতে পারে এই মিডফিল্ডারকে।
বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইউসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: