• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সাফের সেমিফাইনাল মহারণে বাংলাদেশের প্রতিপক্ষ কে, খেলা কবে? 

প্রকাশিত: ২৩:০২, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সাফের সেমিফাইনাল মহারণে বাংলাদেশের প্রতিপক্ষ কে, খেলা কবে? 

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিলো বাংলাদেশ। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয়েই শেষ চারের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেছে এবারের সাফের সেমিফাইনালের পূর্ণাঙ্গ সূচি। ভারত, পাকিস্তান, ভুটান ও বাংলাদেশ-এই চার দল নিয়ে শুরু হচ্ছে ফাইনালের লড়াই।

টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে বাংলাদেশ সেমিফাইনালে লড়বে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের বিপক্ষে। আগামী ১৪ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে রাত সাড়ে আটটায়। পাকিস্তানের বাধা টপকাতে পারলে ২০০৫ সালের পর দীর্ঘ সময় পর সাফের ফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ১৪ দিন সাফের অপর সেমিফাইনালে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ভুটান। আর ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।

শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচটিতে শুরু থেকেই দারুণ আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় দল। ম্যাচের প্রথমার্ধে সামিত সোম ও হামজা চৌধুরী গোল দুটি করে দলকে চালকের আসনে বসান।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের আক্রমণভাগের ধার কমেনি। ৫৫ মিনিটে ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি উপহার দেন ফারহান আলী ওয়াহিদ। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে লঙ্কান বক্সে প্রবেশ করে দুর্দান্ত ড্রিবলিংয়ে একে একে চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে কোনাকুনি শটে চমৎকার একটি গোল করেন তিনি। তার এই ম্যাজিক্যাল গোল গ্যালারির দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। এরপর ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে গোলরক্ষকের সাথে ওয়ান-অন-ওয়ান অবস্থায় লঙ্কান গোলরক্ষক পেরেরার মাথার ওপর দিয়ে বল চিপ করে গোল করে ব্যবধান ৪-০ তে নিয়ে যান রাকিব হোসেন।

এদিকে ভুটানের সেমিফাইনাল ভাগ্য অনেকাংশে নির্ভর করছিলো এই ম্যাচের ওপর। বাংলাদেশ দুই বা ততোধিক গোলের ব্যবধানে জিতলেই ভুটানের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সমীকরণ ছিলো। বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ায় ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালের টিকিট পেয়ে গেছে ভুটানও।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত