• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত শুরু, ৩-০ গোলে আরও এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২১:২২, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:২৬, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত শুরু, ৩-০ গোলে আরও এগিয়ে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশ। প্রথমার্ধে দুই গোলের লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল করে ব্যবধান ৩-০ করেছে স্বাগতিকরা। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে।

বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় শুরু হওয়া ম্যাচের প্রথম দিক থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে বাংলাদেশ। অষ্টম মিনিটে শামিত সোমের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধের ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। বিরতিতে ২-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল করে। এতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যবধান দাঁড়ায় ৩-০।

জানা যায়, ইংল্যান্ড থেকে দলের সঙ্গে যোগ দেওয়া হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে একাদশে রেখে মাঠে নামে বাংলাদেশ। প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়া হামজার নেতৃত্বে শুরু থেকেই আক্রমণে ধারাবাহিকতা দেখাচ্ছে দল। মাঝমাঠেও বলের নিয়ন্ত্রণ ধরে রেখে একের পর এক আক্রমণ তৈরি করছে স্বাগতিকরা।

এর আগে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। ওই ফলেই এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।

শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে জয়ের পাশাপাশি গ্রুপসেরা হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে হামজার দল। তিন গোলের লিড নিয়ে এখন জয় ধরে রাখার দিকে মনোযোগ বাংলাদেশের।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত