• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২১:০৪, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:১১, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ

ছবি: বাসস

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে গেছে হামজা চৌধুরীর নেতৃত্বাধীন দল। স্বাগতিকদের হয়ে গোল করেছেন শামিত সোম ও হামজা চৌধুরী।

বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় শুরু হওয়া ম্যাচের প্রথম দিক থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে বাংলাদেশ। ৮ মিনিটে শামিত সোমের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর প্রথমার্ধের ৪৪ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। ফলে বিরতিতে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

জানা যায়, ইংল্যান্ড থেকে ফিরে একাদশে জায়গা পাওয়া হামজা ও ফারহান আলী ওয়াহিদের অন্তর্ভুক্তিতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামা হামজা গোল করেও নিজের নেতৃত্বের অভিষেক স্মরণীয় করে রাখছেন।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলেও গ্রুপসেরা হওয়ার সুযোগ রয়েছে স্বাগতিকদের। তবে জয় পেলে নকআউট পর্বের আগে আত্মবিশ্বাস আরও বাড়বে বাংলাদেশের।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত