• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেসিকে ছাড়া প্রথম পরীক্ষাতেই হোঁচট, ঘরের মাঠে উরুগুয়ের কাছে হারলো আর্জেন্টিনা

প্রকাশিত: ০৮:২৯, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:২৯, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মেসিকে ছাড়া প্রথম পরীক্ষাতেই হোঁচট, ঘরের মাঠে উরুগুয়ের কাছে হারলো আর্জেন্টিনা

জাতীয় দলের হয়ে লিওনেল মেসি শেষ ম্যাচটা খেলে ফেলার পর নতুন যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। পথের শুরুতে তেতো অভিজ্ঞতাই হয়েছে লিওনেল স্কালোনির দলের। দেশের মাটিতে উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।  

বুয়েন্স আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হওয়া প্রীতি ম্যাচে প্রথম সুযোগটা পায় আর্জেন্টিনা। 

বুয়েনস আইরেসের লা দশম মিনিটে প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। রক্ষণ চেরা পাস পেয়ে ডি বক্সের মাথা থেকে শট নেন আলভারেস। ঝাঁপিয়ে কোনোমতে ঠেকান উরুগুয়ে গোলরক্ষক ক্রিস্তোফের ফিয়েরমারিন। সাত মিনিট পর ডি বক্সের বাইরে থেকে এন্সো ফের্নান্দেসের শট ক্রসবারের উপর দিয়ে পাঠান ফিয়েরমারিন। ২০তম মিনিটে নিকো পাহয়ের শট যায় গোলরক্ষক বরাবর। প্রথমার্ধের বাকি সময়ে গোলের ভালো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

দ্বিতীয়ার্ধের শুরুতে সৌভাগ্যেকর গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ৪৮তম মিনিটে ফ্রি কিক ঠেকানোর চেষ্টায় হেড করেন লিসান্দ্রো মার্তিনেস। আরেক সেন্টার ব্যাক লিওনার্দো বালের্দির মাথায় লেগে জড়ায় নিজেদের জালে। ৫৪তম মিনিটে ব্যনবধান দ্বিগুণ করে উরুগুয়ে। খেরোনিমো রুলিকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি দারউইন নুনেস। কর্নারের বিনিময়ে রক্ষা করেন আর্জেন্টিনা গোলরক্ষক। সেই কর্নারেই কাছের পোস্ট থেকে ফ্লিক করে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মাক্সি আরাউহো।

৫৭তম মিনিটে মেদিনার কাটব্যাকে বিপজ্জনক জায়গা থেকে শট লক্ষ্যে  রাখতে পারেননি থিয়াগো আলমাদা। দুই মিনিট পর ফের্নান্দেসের দারুণ ক্রসে দূরের পোস্টে হেড লক্ষ্যে  রাখতে পারেননি ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল। ৬০তম মিনিটে আলমাদার জায়গায় নামেন জানলুকা প্রেস্তিয়ান্নি। তরুণ উইঙ্গার মাঠে আসতেই যেন বদলে আর্জেন্টিনার খেলার ধারণ। আক্রমণগুলো হয়ে ওঠে ধারালো। ৬৬তম মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা। আলভারেসের ফ্রি কিকের পর বিপজ্জনক জায়গায় বল পেয়েও শট লক্ষ্যে  রাখতে পারেননি মার্তিনেস। দুই মিনিট পর গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন পাহ।

উরুগুয়েকে প্রবল চাপে রাখা আর্জেন্টিনা ব্যবধান কমায় ৭৩তম মিনিটে। প্রেস্তিয়ান্নির কাটব্যাখকে দুই ডিফেন্ডারের কড়া পাহারার মধ্যেফ থেকেও আড়াআড়ি শট নেন আলভারেস। দূরের পোস্টে লেগে বল জড়ায় জালে।

গোলের সন্ধানে পরের সময়টুকুতেও উরুগুয়ের রক্ষণে প্রবল চাপ ধরে রাখে আর্জেন্টিনা। কিন্তু রক্ষণ জমাট রেখে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।

আগামী বুধবার কোস্টা রিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই দিন ডোমিনিকান রিপাবলিকের বিপক্ষে খেলবে উরুগুয়ে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: