• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

আইপিএল থেকে অবসর নিলেন ধোনি

প্রকাশিত: ১৬:২০, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আইপিএল থেকে অবসর নিলেন ধোনি

ছবি: সংগৃহীত

আইপিএল থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) আইপিএল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি। 

মহেন্দ্র সিং ধোনি ২০২৬ মরশুমে চোটের কারণে একটি ম্যাচেও খেলতে পারেননি। ২০০৮ সালে IPL-এর প্রথম মরশুম থেকে প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ছিলেন রাঁচির এই তারকা। 

প্রথম সংস্করণে অধিনায়ক হিসেবে মাঠে নামা হাতে গোনা কয়েকজন ক্রিকেটারের মধ্যে তিনিই ছিলেন শেষ সক্রিয় ক্রিকেটার। তবে এ বার খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও ২০২৭ মরশুম থেকে তিনি মেন্টরের ভূমিকায় চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সঙ্গে থাকবেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত