• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে চমকে যাওয়া তথ্য দিলেন চিকিৎসক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:১৪, ১২ মার্চ ২০২২

আপডেট: ২০:২০, ১২ মার্চ ২০২২

ফন্ট সাইজ
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে চমকে যাওয়া তথ্য দিলেন চিকিৎসক

শেন ওয়ার্ন ফাইল ছবি

অস্ট্রেলিয়ার স্পিন লিজেন্ড শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ক্রীড়াজগৎ যখন শোকে বিহ্বল ঠিক তখনই এই কিংবদন্তীকে খুব কাছ থেকে দেখেছেন এমন একজন চিকিৎসকের মন্তব্য অনেককে নতুন করে ভাবিয়ে তুলেছে। তিনি হলেন অজি ক্রিকেট দলের সাবেক চিকিৎসক পিটার ব্রাকনার।

এই চিকিৎসক বলেন, ওয়ার্নের মৃত্যু হয়েছে তাঁর নিজের কারণেই। মৃত্যু’র আগে থেকেই শরীরের ওজন কমাতে টানা ১৪ দিন কেবল তরল খাবার খেয়েছিলেন ওয়ার্ন। এসময় তাঁর হার্টের রোগ ও শ্বাসকষ্ট দুটিই বেড়ে গিয়েছিলো। শেন ওয়ার্নের পরিবারের সদস্যরাও তেমনটাই তাকে জানিয়েছে। তিনি বলছেন, দীর্ঘদিন ধরেই তাঁর হার্টের ইনফেকশন ছিলো বলেও পরিবারের সদস্যরা জানান।  সূত্র: ফক্স ক্রিকেট

আরও পড়ুন:

 

ব্রাকনার বলছেন, ওয়ার্নের মৃত্যু অনুমিতই ছিলো। এখানে আচমকা কিছু ঘটেনি বা চমকে যাওয়ার মতো কিছু নেই। তিনি বলেন, ‘ওয়ার্নের যদি আগে থেকেই হার্টের সমস্যা থেকেই থাকে, তবে থাইল্যান্ডে রাতারাতি কিছু ঘটেনি।’

এই চিকিৎসকের দাবি, ‘২০ থেকে ৩০ বছর ধূমপান, অনিয়মিত খাদ্যাভাস; সবমিলিয়েই এমনটা ঘটেছে।’ 

বিভি/এইচএস

মন্তব্য করুন: