• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ডারবান টেস্ট 

বড় লক্ষ্যের দিকে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ১৬:৪৭, ৩ এপ্রিল ২০২২

আপডেট: ১৬:৫৪, ৩ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
বড় লক্ষ্যের দিকে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা

৫৭ রানের জুটি গড়ার পথে এলগার-পিটারসেন

৭৫ রানের লিড নিয়ে ডারবান টেস্টের চতুর্থ দিনে খেলতে নেমে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। লাঞ্চ ব্রেকের আগ পর্যন্ত প্রথম সেশনে ২৭ ওভার খেলেছে দক্ষিণ আফ্রিকা। এই সময়ের মধ্যে ১টি উইকেট হারালেও স্কোরবোর্ডে যোগ করেছে ৯৯টি রান। ফলে বড় সড় সংগ্রহ দাঁড় করানোর দিকে এগোচ্ছেন ডিন এলগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে ১০৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ফলে এ পর্যন্ত ১৭৪ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। এলগার ৬২ ও পিটারসেন ২১ রানে ক্রিজে আছেন। বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্য পেয়েছেন এবাদত হোসেন। 

আরও পড়ুন:

ডারবানে চতুর্থদিন স্যারেল এরইউকে নিয়ে ক্রিজে নামেন প্রোটিয়া দলনায়ক ডিন এলগার। তবে খুব বেশি রানের জুটি বাধতে পারেননি এ দুজন। ৪৮ রানেই এই জুটিতে থামিয়ে দেন প্রথম ইনিংসের নায়ক এবাদত হোসেন। স্যারেল এরইউকে ৮ রানের মাথায় লেগ বিফোরের ফাঁদে ফেলেন এবাদত।

এর আগে প্রথম ইনিংসে ৩৬৭ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে মাহমুদুল হাসান জয়ের ঐতিহাসিক ১৩৭ রানে ভর করে বাংলাদেশ তুলেছিল ২৯৮ রান। ৬৯ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল প্রোটিয়ারা। তবে তৃতীয় দিনের শেষ বিকেলে আলো স্বল্পতা আর বৃষ্টির কারণে ৪ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি।

বিভি/এজেড

মন্তব্য করুন: