• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

কষ্টার্জিত জয় বার্সেলোনার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ২ মে ২০২২

ফন্ট সাইজ
কষ্টার্জিত জয় বার্সেলোনার

লা লিগার পয়েন্ট টেবিলের ১৭তম স্থানে থাকা মায়োর্কার বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। রবিবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচ জয়ে  দ্বিতীয় স্থান আরও মজবুত করল কাতালান ক্লাবটি। তবে এখন তাদের আরো চারটি ম্যাচ বাকি আছে। সেখানে কোনো অঘটন না ঘটলে দুই নম্বরে অবস্থান ধরে রেখেই চলতি মৌসুম শেষ করবে কাতালানরা। চলতি মৌসুমে এই দুই দলের প্রথম দেখায় ১-০ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা। 

ম্যাচের ২৫তম মিনিটে জর্দি আলবার বাড়ানো বল থেকে গোল করেন মেমফিস ডিপাই। এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা। এরপর দ্বিতীয়ার্ধের নবম মিনিটে বুস্কেটসের গোল ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বার্সেলোনার জার্সিতে এটি তার ১৮তম গোল।
 
ম্যাচের ৭৯ মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। সালভা সেভিয়ার দারুণ ফ্রি-কিকে ডি বক্সে ভলিতে গোলটি করেন রাইয়ো। বাকি সময়ে আরেকটি সুযোগ পেলেও সমতায় ফিরতে পারেনি তারা।

লিগে ৩৪ ম্যাচে ১৯ জয় ও ৯ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৬৬। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তিনে আছে সেভিয়া। ৬১ পয়েন্ট নিয়ে চার নম্বরে গতবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে মায়োর্কা।
 

বিভি/এইচএস

মন্তব্য করুন: