ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
তৃতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন লিটন দাস। সিরিজ জয় নিশ্চিতের পর এবার হোয়াইটওয়াশের মিশনেও টস ভাগ্য পক্ষে এলো স্বাগতিকদের।
শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশে এনেছে দুই বদল। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বদলে একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর জায়গায় খেলানো হচ্ছে ইয়াসির আলি চৌধুরী রাব্বিকে। বাংলাদেশ একাদশে আছেন তিন পেসার ও বিশেষজ্ঞ দুই স্পিনার।
রোহিত শর্মা, দীপক চাহার ছিটকে যাওয়ায় ভারত একাদশে বদল অনুমিত ছিল। লোকেশ রাহুলের নেতৃত্বে খেলতে নামা দলটিতে একাদশে এসেছেন ইশান কিশান। রাখা হয়েছে বাঁহাতি রিষ্ট স্পিনার কুলদীপ যাদবকে।
ভারত একাদশ: শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, আকসার প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, ইয়াসির আলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন।
বিভি/এসআই



মন্তব্য করুন: