• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় দলের ব্যাটিং কোচ থাকছেন না জেমি সিডন্স

প্রকাশিত: ১২:১৫, ১ মে ২০২৩

ফন্ট সাইজ
জাতীয় দলের ব্যাটিং কোচ থাকছেন না জেমি সিডন্স

সোমবার নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে জেমি সিডন্স জানিয়েছেন, তিনি আর জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ থাকছেন না। তবে তিনি কাজ করবেন 'এ' দল ও বাংলাদেশ টাইগার্সে। 

সিডন্স বলেন, 'সংক্ষিপ্ত ছুটির পর ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করবো না। বিসিবির সাথে কথা বলেই তরুণ প্রজন্মের সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। বাংলাদেশ ‘এ’ এবং টাইগার্স দলের হয়ে কাজ করবো। আমি মনে করি, তাদেরকে দেয়ার মতো আমার অনেক কিছুই আছে।'

দ্বিতীয় দফায় ২০২২ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেন এই অস্ট্রেলিয়ান। 

বিভি/ এসআই

মন্তব্য করুন: