• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে টানা ৩ দিনের ছুটি

প্রকাশিত: ১৮:৫২, ১৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে টানা ৩ দিনের ছুটি

ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে স্বস্তির খবর। ক্যালেন্ডার অনুযায়ী, মাসের প্রথমার্ধে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় টানা তিন দিন করে ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

প্রথম দফার ছুটির সুযোগটি আসছে পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে। সম্ভাব্য হিসাবে আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার শবে বরাত পালিত হতে পারে।

চাঁদ দেখা সাপেক্ষে ওই দিন শবে বরাত অনুষ্ঠিত হলে পরদিন ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে। এর সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি—শুক্রবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি)। ফলে মাসের শুরুতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা তিন দিনের অবকাশ ভোগ করতে পারবেন।
এর ঠিক এক সপ্তাহ পর দ্বিতীয় দফার দীর্ঘ ছুটি মিলছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে।

নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকায়, এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: