ইয়োফাসের নতুন কমিটির দায়িত্বে মামুন শিবলী ও সাইফুল ইসলাম জয়
মোহাম্মদ মামুন শিবলী ও মো. সাইফুল ইসলাম জয়
প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত তরুণ কর্মকর্তাদের সংগঠন ইয়োফাস (YOFAS – Young Officers’ Forum of Administrative Service)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (এপিডি উইং) মোহাম্মদ মামুন শিবলী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জয়।
উল্লেখ্য, মোঃ সাইফুল ইসলাম দ্বিতীয়বারের মতো টানা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন। নতুন এই কমিটিতে মাঠপর্যায়ে কর্মরত এডিসি, সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারসহ প্রায় ৩,৫০০ সদস্য প্রতিনিধিত্ব করছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (জয়) বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান আমাদের এ নতুন পথচলায় মূলমন্ত্র হিসেবে কাজ করবে।”
মাঠপর্যায়ের কর্মকর্তারা মনে করছেন, ইয়োফাসের এই নতুন কমিটি তরুণ প্রশাসনিক কর্মকর্তাদের নিজস্ব উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, যোগাযোগ এবং পরিস্ফুরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিভি/এজেড



মন্তব্য করুন: