• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বাইউস্ট গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক রাত্রি দে

প্রকাশিত: ২২:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বাইউস্ট গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক রাত্রি দে

আল আমিন (বায়ে) ও রাত্রি দে।

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAIUST)-এর শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও বৈশ্বিক সচেতনতার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত বাইউস্ট গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল (BGAC)-এর ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। 

নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মো. আল আমামিন সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিবিএ বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী রাত্রি দে। সংগঠনের অগ্রযাত্রাকে আরও বিস্তৃত, কৌশলগত ও ফলপ্রসূ করার প্রত্যয়ে এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। সদস্যদের উপস্থিতিতে আয়োজিত সভায় সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা, কর্মপরিকল্পনা ও মানোন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

সভাপতি মো. আল আমিন সরকার তার বক্তব্যে জোর দিয়ে বলেন, আজকের বিশ্ব বাস্তবতায় কেবল সনদনির্ভর শিক্ষা একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ করে তোলে না; বরং প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিসর, যুক্তিনির্ভর বিশ্লেষণ, নীতিগত অবস্থান গ্রহণের সক্ষমতা এবং নেতৃত্ব দেওয়ার সাহস। তিনি উল্লেখ করেন, গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা আন্তর্জাতিক সম্পর্ক, সমসাময়িক বৈশ্বিক ইস্যু, কূটনীতি ও নীতিনির্ধারণের অনুশীলনের মাধ্যমে নিজেদের সক্ষমতাকে বাস্তবতার সঙ্গে সংযুক্ত করতে পারে। তিনি আরও দৃঢ়ভাবে বলেন, “আমরা শুধু একটি সংগঠন পরিচালনা করতে চাই না; আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা চিন্তায় প্রগতিশীল, সিদ্ধান্তে দায়িত্বশীল এবং নেতৃত্বে আত্মবিশ্বাসী।”

সাধারণ সম্পাদক রাত্রি দে তার বক্তব্যে সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, নতুন কমিটি সদস্যদের দক্ষতা উন্নয়ন, গবেষণাভিত্তিক আলোচনা, প্রতিযোগিতামূলক অংশগ্রহণ এবং বৃহত্তর নেটওয়ার্কিংয়ের সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার দেবে। 

তার মতে, একটি শক্তিশালী সংগঠন গড়ে ওঠে সমন্বয়, দায়বদ্ধতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। সভার সমাপ্তিতে সদস্যরা প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, তারা একযোগে কাজ করে বাইউস্ট গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলকে আরও উচ্চতায় পৌঁছে দেবে এবং বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: