সোনালী ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
সোনালী ব্যাংক পিএলসির রংপুর ও দিনাজপুর অঞ্চলের বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) নগরীর আরডিআরএস এর বেগম রোকেয়া মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংকের রংপুর ও দিনাজপুর জেনারেল ম্যানেজার্স'র অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে দুই অঞ্চলের আওতাধীন প্রিন্সিপাল অফিস, করপোরেট শাখা এবং সব শাখা ও উপশাখার প্রধানরা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওকত আলী খান।
রংপুর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মুহাম্মদ মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদ ও মো. সাখাওয়াত হোসেন পাটোয়ারী এবং দিনাজপুরের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান মজুমদার।
সম্মেলনে রংপুর ও দিনাজপুর অঞ্চলের ব্যাংকিং কার্যক্রমে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
বিভি/জেএ/এজেড













মন্তব্য করুন: