• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ২০:৪৬, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য বিভাগ কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এ ছাড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।

দোয়া মাহফিলে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা, শারীরিক সক্ষমতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তার সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন উপস্থিত ব্যক্তিরা।

স্বাস্থ্য বিভাগ কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রীর সুস্থতা কামনায় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হন।

বিভি/এমআর

মন্তব্য করুন: