• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

৫ জেলায় দুঃসংবাদ, ভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা

প্রকাশিত: ০০:২৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৫ জেলায় দুঃসংবাদ, ভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা

ফাইল ছবি

মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ সময়ে কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

ভারী বৃষ্টির কারণে পাঁচ জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি অতিবৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকিও রয়েছে।

এ অবস্থায় পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত