ঢাকায় আবারও বৃষ্টির পূর্বাভাস
ঢাকায় বুধবার (১১ নভেম্বর) ভোরে বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। দুপুরের মধ্যে আবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে দিনের তামপাত্রা কমতে পারে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।
পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা বেড়ে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে প্রবাহিত হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
অন্যদিকে দুপুর ১ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: