• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেসি-পরবর্তী প্রথম ম্যাচে আর্জেন্টিনার গোল উৎসব

প্রকাশিত: ০৯:২৪, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মেসি-পরবর্তী প্রথম ম্যাচে আর্জেন্টিনার গোল উৎসব

মেসি পরবর্তী যুগের শুরুটা দারুণ হলো আর্জেন্টিনার। কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জয় তাদের ৪-০ ব্যবধানে। লাউতারো মার্তিনেস দলকে এগিয়ে নেওয়ার পর নিকো পাজ, অধিনায়ক ত্রিস্তিয়ান রোমেরো ও হোসে মানুয়েল লোপেস ব্যবধান বাড়ান।  

কর্দোবায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালের ম্যাচে ৪-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। দুই অর্ধে তারা করেছে দুটি করে গোল। লাউতারো মার্তিনেস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাহ। দ্বিতীয়ার্ধে গোল করেন নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো। শেষ দিকে জালের দেখা পান হোসে মানুয়েল লোপেস।

শুরু থেকে বলিভিয়াকে প্রবল চাপে রাখে আর্জেন্টিনা। খেলা চলে সফরকারীদের ডি বক্সের আশেপাশে। ১৯তম মিনিটে প্রথম বড় সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লাউতারো মার্তিনেস। মাঝমাঠ থেকে আলেক্সিস মাক আলিস্তেরের বাড়ানো বল ঠিকঠাক রিসিভ করতে পারেননি তিনি। তবে ভাগ্য ভালো, কাছেই থাকা বল নিজের নিয়ন্ত্রণে নিতে পারেন। ডি বক্সে ঢুকে একটু সময় নিয়ে পোস্ট ঘেঁষে শট নেন তিনি। ডান দিকে ঝাঁপিয়ে নাগালে পাননি গোলরক্ষক।

বলিভিয়াকে প্রবল চাপে রেখে ২৯তম মিনিটে ব্যিবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। এসেকিয়েল পালাসিওসের রক্ষণ চেরা পাস পেয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে প্রথম স্পর্শে জালে পাঠান নিকো পাহ। দেশের হয়ে এটা তার দ্বিতীয় গোল।

৪৫তম মিনিটে স্কোরলাইন ৩-০ করার সুযোগ হাতছাড়া করেন হুলিয়ান আলভারেস। মূলত কাট ব্যাাক করতে চেয়েছিলেন আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার, কিন্তু লাউতারো বেশ কয়েকজনের জটলায় থাকায় সেই সুযোগ ছিল না। এতে একটু দেরি হয়ে যায় শট নিতে, পরে দুরূহ অ্যাটঙ্গেল থেকে আর গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি আলভারেস।   

একই মেজাজে দ্বিতীয়ার্ধ শুরু করে আর্জেন্টিনা। ৫৪তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। পাহয়ের ফ্রি কিকে চমৎকার হেডে জাল খুঁজে নেন তিনবারের বিশ্ব চ্যারম্পিয়নদের নতুন অধিনায়ক রোমেরো। ৭৬তম মিনিটে ফ্রি কিক একটুর জন্যন লক্ষ্যেে রাখতে পারেননি আলভারেস। পরের মিনিটে কর্নারে দূরের পোস্টে পা ছোঁয়াতে পারেননি লিওনার্দো বালের্দি।

৮৩তম মিনিটে প্রতি আক্রমণে সুযোগ কাজে লাগাতে পারেননি লোপেস। ক্রসবারের উপর দিয়ে শট নেন লাউতারোর বদলি নামা পালমেইরাসের এই স্ট্রাইকার। ৮৫তম মিনিটে জালে বল পাঠিয়েও অফসাইডের জন্যা গোল পাননি লোপেস। পরের মিনিটে অবশ্য  হতাশ হতে হয়নি তাকে। ডি বক্সে বল পেয়ে জাল খুঁজে নেন তিনি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ঝাঁপিয়ে লিওনেল ফ্লোরেসের হেড ঠেকিয়ে ব্যবধান আরও বাড়তে দেননি বলিভিয়া গোলরক্ষক।

বুর্কিনা ফাসোর বিপক্ষে মঙ্গলবার খেলবে আর্জেন্টিনা। পরে বুধবার বেনিনের বিপক্ষে ফের মাঠে নামবে তারা। ওই ম্যাচেই দেশের হয়ে শেষবার খেলবেন অবসর নেওয়া মহাতারকা মেসি।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত