• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নেপালের ভয়াবহ বন্যা: দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ১৫:৫২, ২০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:৫২, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নেপালের ভয়াবহ বন্যা: দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নেপালের উত্তরাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি। রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকায় নেপাল দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।

এ সময় শামা ওবায়েদ ইসলাম নেপালের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। বিশেষ করে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে যারা পরিবারের সদস্য হারিয়েছেন, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে উন্নয়নশীল দেশগুলোর জন্য তৈরি হওয়া ক্রমবর্ধমান ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী।

পরে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শামা ওবায়েদ। এ সময় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: