ইউনিয়ন পরিষদ নির্বাচনে নানা চ্যালেঞ্জ আসতে পারে: সিইসি
রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নানা চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি।
রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্থানীয় নির্বাচন নিয়ে ইসির সংলাপে এমন মন্তব্য করে সিইসি সাফ জানিয়ে দিয়েছেন ইসির দ্বিতীয় কোন এজেন্ডা নেই।
সংলাপের প্রথম দিনে উদ্বোধনী সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, সারাদেশের কোটি কোটি মানুষ যাতে নাগরিক সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে শুরু করা হচ্ছে। প্রথম দিনে ১৮টি দলকে আমন্ত্রণ জানায় ইসি। এতে বিরোধী দল, জাতীয় পার্টিসহ আঠারোটি দল অংশ নেয়ার কথা থাকলেও জামায়াতে ইসলামী পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে অংশ নিতে চায় বলে প্রথম দিনের সংলাপে অংশ নেয়নি তারা।
একইসঙ্গে জামায়াত জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনও অংশ নেয়নি। এছাড়া, জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হলেও সংলাপে অংশ নেয়নি দলটি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপের বাইরে রাখা হয়েছে।
সংলাপ শুরুর আগে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতিতে বদ্ধপরিকর। স্বচ্ছ প্রক্রিয়ায় নিবাচন করা হবে। নির্বাচন সুন্দরভাবে করতে রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
দলীয় প্রতীকে নির্বাচন হবে না তাই দল ভিত্তিক কেনো এজেন্ডা নাই।
সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা নির্বাচন হবে। এসব নিবাচন ধাপে ধাপে করতে ১০ মাস সময় লাগবে। এটা জাতীয় নির্বাচনের মতো ৩ মাসের নির্বাচন না। দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চান সিইসি।
বিভি/এসএস/এজেড













মন্তব্য করুন: