পদ্মাসেতু হয়ে খুলনা-ঢাকার বাস চলাচল বন্ধ, বিকল্প আরিচা রুট
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। যাত্রী ও জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গোপালগঞ্জ হয়ে কোনো বাস চলাচল করবে না। বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে।
খুলনা ইমাদ পরিবহনের ম্যানেজার মো. জাকির হোসেন জানান, নিরাপত্তার কারণে পদ্মা সেতু রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেস কর্তৃপক্ষও পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে।
উল্লেখ্য, আগামী ২৯ ও ৩০ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় পরিবহন চলাচলের ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিভি/খুলনা/পিএইচ













মন্তব্য করুন: