• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

পদ্মা সেতু অবরোধের সময় গুলিবিদ্ধ হয়ে যুবলীগ কর্মীর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৮, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:০৩, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পদ্মা সেতু অবরোধের সময় গুলিবিদ্ধ হয়ে যুবলীগ কর্মীর মৃত্যু

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরার নাওডোবায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ চলাকালে গুলিবিদ্ধ যুবলীগ কর্মী ইব্রাহিমের মৃত্যু হয়েছে। তার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে আনা হয়েছে। নিহত ইব্রাহিমের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে ইব্রাহিমের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী। তিনি জানান, একটি এ্যাম্বুলেন্সে করে মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।

এর আগে রবিবার ভোর ৫টার দিকে জাজিরার নাওডোবা গোলচত্বর এলাকায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। নাওডোবার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন তারা। এ সময় অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। পাশাপাশি বিএনপির সমাবেশস্থলের প্যান্ডেল, দুটি মার্কেট ও কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অবরোধের কারণে প্রায় আড়াই ঘণ্টা পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকে। পরে বিক্ষোভকারীরা এক্সপ্রেসওয়ে থেকে সরে গেলে সড়কের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান জানান, বিক্ষোভকারীরা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। কোনো ধরনের প্রাণহানি যেন না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে পুলিশ ধৈর্য ধরে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে। বর্তমানে পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত