• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতেমার ইতিহাস গড়ার স্বপ্ন

প্রকাশিত: ০০:১৪, ২৯ আগস্ট ২০২৬

আপডেট: ০০:১৫, ২৯ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতেমার ইতিহাস গড়ার স্বপ্ন

ছবি ক্রেডিট: আবদুল গনি

বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে এশিয়ান গেমসে কোয়ালিফাই করে ইতিহাস গড়েছেন ফাতেমা আক্তার। এবার দেশের হয়ে নতুন ইতিহাস তৈরির স্বপ্ন নিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে কঠোর অনুশীলন করছেন দশম শ্রেণির এই শিক্ষার্থী।

বাংলাদেশ সার্ফ গার্লস অ্যান্ড বয়েজ ক্লাবের কোচ রাশেদ আলমের তত্ত্বাবধানে সহ-সার্ফার মোহাম্মদ মান্নানের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন ফাতেমা। এশিয়ান গেমসের জন্য নিজেকে প্রস্তুত করতে বর্তমানে তিনি নিবিড় প্রশিক্ষণে ব্যস্ত।

আগামী সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ২০তম এশিয়ান গেমস। এবারের আসরেই প্রথমবারের মতো সার্ফিংয়ে অংশ নেওয়ার কথা বাংলাদেশের। আর সেই ঐতিহাসিক অভিষেকের আগে দেশের প্রথম নারী সার্ফার হিসেবে ফাতেমার এশিয়ান গেমসে জায়গা করে নেওয়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।

কক্সবাজারের ঢেউয়ে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেকে আরও দক্ষ করে তুলছেন ফাতেমা। এশিয়ান গেমসে ভালো পারফরম্যান্সের পাশাপাশি দেশের জন্য স্মরণীয় কিছু করার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন এই তরুণ সার্ফার।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত