• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

দিনাজপুরে আঙুর চাষ করে তাক লাগালেন তরুণ উদ্যোক্তা তাওহিদ

হিলি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৩, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৩৫, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দিনাজপুরে আঙুর চাষ করে তাক লাগালেন তরুণ উদ্যোক্তা তাওহিদ

দিনাজপুরের নবাবগঞ্জে ইউটিউব দেখে নিজের জমিতে আঙুরের বাগান গড়ে তাক লাগিয়েছেন তরুণ উদ্যোক্তা তাওহিদুল ইসলাম তাওহিদ। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলেয়া গ্রামের এই তরুণের বাগানে এখন ঝুলছে থোকায় থোকায় আঙুর। ব্যতিক্রমী এ উদ্যোগ দেখতে প্রতিদিনই ছুটে আসেন স্থানীয় কৃষক ও উৎসুক মানুষ। আঙুর চাষে সবধরণে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা কৃষি অফিস।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ইউটিউবের ভিডিও দেখে ১০ শতাংশ জমিতে প্রথমবারের মতো বিভিন্ন জাতের ৮৫টি গাছ নিয়ে বানিজ্যিক ভাবে আঙুর চাষ শুরু করায় এলাকায় ব্যাপক সাড়া ফেলে তাওহিদুল ইসলাম তাওহিদ। তবে আঙ্গুর চাষের তেমন প্রচলন না থাকায় শুরুতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় তাকে। তবে না থেমে ইউটিউবে আঙুর চাষের বিভিন্ন ভিডিও দেখে গাছের পরিচর্যা, মাচা তৈরি, ডাল ছাঁটাই, রোগবালাই নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা নিয়ে এবং নিয়মিত পরিচর্যা ও বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করে। এখন গাছে থোকায় থোকায় অঙ্গুরের ভালো ফলন পাওয়ায় ভবিষ্যতে আরও বড় পরিসরে আঙুর চাষ করার ইচ্ছা রয়েছে বলে জানান।

স্থানীয় কৃষক বলেন, এই এলাকায় ধান, ভুট্টা, আলু ও বিভিন্ন সবজি চাষ করে থাকে। তাওহিদের জমিতে প্রথম আঙুর গাছে ফল ধরেছে। তার এই উদ্যোগ দেখে অনেক কৃষকের মধ্যে নতুন কিছু চাষের আগ্রহ তৈরি হয়েছে।

এই এলাকায় তাওহিদের আঙুর চাষ একটি সম্ভাবনাময় উদ্যোগ। আঙুর চাষে মাটি জাত নির্বাচন, পানি নিষ্কাশন, সার ব্যবস্থাপনা ও রোগবালাই নিয়ন্ত্রণ কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

ইউটিউবের ভিডিও দেখে শুরু করা তাওহিদের এই উদ্যোগ কৃষকদের মধ্যেও তৈরি করেছে নতুন কৌতূহল। সফল হলে ভবিষ্যতে নবাবগঞ্জে বাণিজ্যিকভাবে আঙুর চাষের নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিভি/এসজি

মন্তব্য করুন: