• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

নবী হোসেনের জালে ২.৩ কেজির ইলিশ, বিক্রি হলো ৯ হাজারে

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৪, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নবী হোসেনের জালে ২.৩ কেজির ইলিশ, বিক্রি হলো ৯ হাজারে

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ।কুয়াকাটা পৌর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে মাছটি প্রতি মণ ১ লাখ ৪৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে ৮ হাজার ৫ শত ১০ টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে মাছটি মৎস্য আড়তে আনা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামি নিলামের মাধ্যমে এটি কিনে নেন। মাছটির দাম শুনে স্থানীয় ক্রেতা ও পর্যটকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

এদিকে, ইলিশের এমন উচ্চমূল্যের কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে সুস্বাদু এই মাছ। তবে বড় আকৃতির ইলিশ দেখতে ও কিনতে বাজারে আগ্রহ দেখাচ্ছেন অনেক ক্রেতা ও পর্যটক।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছটি আড়তে তোলা হলে ডাকের মাধ্যমে ‘ঘরামী  ফিস কুয়াকাটা’র স্বত্বাধিকারী জয়নাল ঘরামী মাছটি কিনে নেন। মাছটি তিনি রপ্তানির জন্য প্রস্তুত করবেন বলেও জানিয়েছেন। এর আগে গত বুধবার ২ কেজি ওজনের আরও একটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় তিনি কিনেন।

মাছটি পাওয়া  ট্রলারের জেলে নবী হোসেন  জানান,আমরা দৈনিক ফিশিং করে থাকি,২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এটাই প্রথম বড় ইলিশ।ছোট ঝাটকা ইলিশ মাছের পাশাপাশি একটি বড়  মাছ পেয়েছি।খুব ভালো দামে বিক্রি করেছি।এসকল মাছ পেলে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। আমরা অনেক খুশি।

এদিকে, ইলিশের এমন চরা মূল্যর  কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে সুস্বাদু এই মাছ। তবে বড় আকৃতির ইলিশ দেখতে ও কিনতে বাজারে আগ্রহ দেখাচ্ছেন অনেক ক্রেতা।

স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান বলেন,ইলিশ জাতীয় মাছ। বড় ইলিশ সবারই খেতে মন চায়।তবে বর্তমানে আমাদের মত মধ্যেবিত্ত পরিবারের জন্য ইলিশ এখন স্বপ্ন হয়ে দাড়িয়েছে। মাছটি কিনতে চেয়েছিলাম তবে অনেক দাম হওয়ায় পারিনি।

এদিকে মাছটি কিনে নেওয়া ঘরামী ফিসের আড়তদার জয়নাল ঘরামী বলেন,একে তো সমুদ্রে মাছই নেই। যা পাওয়া যায় বেশিরভাগই ঝাটকা।  বড় ইলিশ সবসময় পাওয়া যায় না। মাছটির ওজন ও মান বিবেচনা করে ৮ হাজার ৫ শত টাকায় কিনেছি। বড় ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ অনেক। আশা করি ভালো দামেই বিক্রি করতে পারব।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার কার্যক্রম শুরু হওয়ায় জেলেদের জালে বড় আকৃতির ইলিশ ধরা পড়ছে। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার ফলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ তৈরি হয়। তবে একটি বড় ইলিশ পাওয়া মানেই ইলিশের উৎপাদন বেড়েছে, এমন সিদ্ধান্তে আসা যাবে না। ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা বুঝতে হলে দীর্ঘমেয়াদি গবেষণা ও মাছের আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে।

বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ। জেলেদের আইন মেনে মাছ আহরণ করতে হবে। পাশাপাশি ইলিশের প্রজনন ও বৃদ্ধির জন্য নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করা প্রয়োজন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত