• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

একগুচ্ছ দাবিতে খাগড়াছড়িতে নারী জুম চাষিদের সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২০, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
একগুচ্ছ দাবিতে খাগড়াছড়িতে নারী জুম চাষিদের সমাবেশ

নারী জুম চাষিদের সমাবেশ

খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জুম চাষের রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং বিনামূল্যে কৃষি উপকরণ সরবরাহের দাবিতে নারী জুম চাষিদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ প্রচারাভিযান সপ্তাহ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পার্বত্য চট্টগ্রামে আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসে জুমক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে পাহাড়ি জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা ও জীবিকা হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জলবায়ু তহবিল থেকে পার্বত্য কৃষকদের জন্য পৃথক বরাদ্দ, ক্ষতিগ্রস্ত নারী কৃষকদের সহায়তা এবং বিনামূল্যে মানসম্মত বীজ ও কৃষি উপকরণ সরবরাহের দাবি জানান তারা। 

সমাবেশে জুমে উৎপাদিত শতাধিক প্রজাতির শস্যের বীজ, খাদ্য ও কৃষিপণ্যের প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কামার ভট্টাচার্য,আলোর নির্বাহী পরিচালক অরুণ কুমার চাকমা ও জাবারাংয়ের নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরাসহ নারী চাষি ও পরিবেশকর্মীরা বক্তব্য দেন।

বিভি/এইচএমপি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত