• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কালীগঙ্গা নদীতে ভাসছিল সামিয়ার মরদেহ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৩, ৪ মার্চ ২০২৪

আপডেট: ১৪:৪৫, ৪ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
কালীগঙ্গা নদীতে ভাসছিল সামিয়ার মরদেহ

নিহত সামিয়া (বায়ে), উদ্ধার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে সামিয়া ইসলাম (১৫) নামের নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৪ মার্চ) সকাল পৌনে ১১ টার দিকে পৌরসভার বেউথা এলাকার কালীগঙ্গা নদী থেকে ওই ছাত্রীর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নদীতে ভাসমান ওই স্কুল ছাত্রী সামিয়া ইসলাম (১৫) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার সাইফুল ইসলামের মেয়ে। তারা শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভাড়া থাকতো। বাবা মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে চাকুরি করে।

সামিয়া ইসলাম মানিকগঞ্জের সরকারী সুরেন্দ্র কুমার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, শনিবার (২ মার্চ) সামিয়া ইসলামের পক্ষ থেকে নিখোঁজ হয়েছে এমন একটি সাধারণ ডায়েরি করেন। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি মেয়ের মরদেহ কালীগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় আছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত