কুয়াকাটায় রমজান উপলক্ষে দুশো পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
কুয়াকাটায় অসহায় দুস্থ ও গরীব ২০০ পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এনা ট্রান্সপোর্ট। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ পক্ষ থেকে মঙ্গলবার বিকেল ৫টায় কুয়াকাটা প্রেসক্লাব মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রমজান উপলক্ষে তাদের দেয়া হয়- ১৫ কেজি চাল, ২ কেজি ছোলা বুট, ১ কেজি খেজুর, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট গুড়া দুধ।
এসময় উপস্থিত ছিলেন,এনা ট্রান্সপোর্ট জেনারেল ম্যানেজার মো.সাইফুল ইসলাম রানা সহকারী জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, আর টিভির কুয়াকাটা প্রতিনিধি কাজী সাইদ, এনা ট্রান্সপোর্ট পরিবহন কুয়াকাটা কাউন্টার ইনচার্জ ইব্রাহিম হাওলাদার প্রমুখ।
বিভি/এজেড













মন্তব্য করুন: