• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ফেনীতে ফেরদৌস, এক নজর দেখতে উৎসুক জনতার ভীড়

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৩, ৭ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
ফেনীতে ফেরদৌস, এক নজর দেখতে উৎসুক জনতার ভীড়

দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ, এম পি গিয়েছেন ফেনীতে। সেখানে একটি কোম্পানির শো-রুম উদ্বোধন করবেন তিনি। অভিনেতা ফেরদৌসকে একনজর দেখতে বৃহস্পতিবার ফেনীর বাণিজ্যিক এলাকা শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে ব্যাপক লোক সমাবেশ ঘটেছে।  

ওই শো-রুমের উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

রেমন্ড শপ লিমিটেডের ব‍্যবস্হাপনা পরিচালক মোঃ শরীফ হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আজমেরী গ্রুপের ম‍্যানেজিং ডিরেক্টর ফেনী পৌরসভার মেয়র মোঃ মফিজুর রহমান।

রেমন্ড শপ লিমিটেডের ব‍্যবস্হাপনা পরিচালক মোঃ শরীফ হোসেন খান জানান, ব‍্যবসায়ী পরিচিতি ও প্রসারের লক্ষ্যে উদ্বোধনী দিনে ১০শতাংশ ডিসকাউন্ট দিয়েছি। আমরা আমাদের কাস্টমারদের কথা চিন্তা করে পর্যায়ক্রমে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবো।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত