• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রাসেল ভাইপারের ছোবল, ৫ দিন লড়াই করে মারা গেলেন লাল মিয়া

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৩, ৭ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
রাসেল ভাইপারের ছোবল, ৫ দিন লড়াই করে মারা গেলেন লাল মিয়া

নিহত কৃষক লাল মিয়া

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা চরাঞ্চলের রাসেল ভাইপারের ছোবলে লাল মিয়া (৩৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সাপের কামড়ের পর ৫দিন চিকিৎসাধীন থাকার পর গতরাতে হাসপাতালে মারা গেছেন লাল মিয়া।

বুধবার (৬ মার্চ) মধ্যরাত ২টার দিকে লাল মিয়ার মৃত্যু হয়। লাল মিয়া উপজেলার কাজিকান্দা গ্রামের শেখ ইদ্রিসের ছেলে। পারিবারিক জীবনে তিনি ৬ বছর বয়সী একটি ছেলে এবং অর্ধ মাস বয়সী এক মেয়ে আছে।

পারিবারিক সূত্রে জানা যায়,  গত ১ মার্চ ভুট্টা ক্ষেতে পানি দেওয়ার সময় লাল মিয়াকে বিষধর সাপ রাসেল ভাইপার কামড় দেয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে ৫ দিন চিকিৎসাধীন ছিলেন। পরে হাসপাতালটির চিকিৎসকরা জানান লালমিয়ার কিডনি এবং ফুসফুস নষ্ট হয়ে গেছে। বুধবার রাতে ফরিদপুর সদর উপজেলা খুশির দোকান গজারিয়া কবিরাজের বাড়িতে নিয়ে যায় এবং ওই বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলে। এর আগে লেছড়াগঞ্জ চরসহ চরাঞ্চলে সাপের কামড়ে কয়েকজন মারা গেছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত