• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

এবারও মন্ত্রী বঞ্চিত ফেনী জেলা 

প্রকাশিত: ১২:২৭, ৯ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
এবারও মন্ত্রী বঞ্চিত ফেনী জেলা 

শেখ হাসিনার নেতৃত্বাধীন পরপর গঠিত চারটি সরকারে মন্ত্রিসভায় স্থান পাওয়ার দিক থেকে বরাবরের মতো এগিয়ে রয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট জেলা। বর্তমান সরকারসহ গত চারটি সরকারেই এই তিন জেলা থেকে একাধিক ব্যক্তি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। অন্যদিকে বৃহত্তর নোয়াখালী অঞ্চল পেয়েছে কম গুরুত্ব। 
 
দীর্ঘ মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও মন্ত্রী বঞ্চিত ফেনী জেলা। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের এ জেলা থেকে থেকে কাউকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়নি। স্বাধীনতার পর ফেনীর তিনটি আসনে নৌকার টিকিটে অনেকে এমপি নির্বাচিত হলেও আওয়ামী লীগের সরকার কাউকে মন্ত্রী করেনি। 

এক সময়ের বিএনপি-জামায়াত অধ্যুষিত ফেনী এখন আওয়ামী লীগের জনপদে পরিণত হয়েছে। তবে দীর্ঘদিন এ জেলার কোনো ব্যক্তি মন্ত্রী না হওয়ায় এলাকার উন্নয়নের বিষয়টি তেমন নজরে আসছে না। এর কারণে উন্নয়নের সুফল ঘরে তুলতে পারছে না আওয়ামী লীগ। তাই বর্তমান মন্ত্রীসভায় ফেনী জেলার কোনো ব্যক্তিকে যেন মন্ত্রী করা হয় প্রধানমন্ত্রীর কাছে এমন দাবি করেছেন ফেনী জেলার বাসিন্দারা। 

ফেনীর সচেতন নাগরিকরা জানান, নৌকা মার্কায় ভোট দিতে ফেনী বাসী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত ১৫ বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বর্তমানে প্রতিটি বাড়িতে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারি। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের জন্য। তবে ফেনীতে আরও উন্নয়ন প্রয়োজন। সেজন্য মন্ত্রীসভায় ফেনী জেলার কাউকে স্থান দিতে জোর দাবি জানাচ্ছি।

ফেনী জেলার একাধিক বাসিন্দা এই প্রতিবেদককে জানান, “দীর্ঘদিন ধরে ফেনী বঞ্ছিত। ফেনীতে একজন মন্ত্রী হওয়া সময়ের দাবী। এক্ষেত্রে প্রধানমন্ত্রী যাকে ভালো ও যোগ্য মনে করেন তাকেই দেবেন। ফেনীতে একজন মন্ত্রী হলে উন্নয়ন আরো গতি পাবে।”

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত