• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেরানীগঞ্জে লিফলেট বিতরণ 

প্রকাশিত: ২১:২১, ১০ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেরানীগঞ্জে লিফলেট বিতরণ 

দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে বাংলাভিশনের একটি ডেস্ক রিপোর্ট। মেহেরপুর বিটিসিএল-এর কার্যালয়ে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট জীবন কানেক্টিভিটির উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক। 

সিপিবির ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন চত্বরে গণসমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সভাপতি কমরেড মোহাম্মদ শাহআলম।

গ্যাস বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেরানীগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে এই লিফলেট বিতরণ হয়।

জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নড়াইলে জেলা কালেক্টরেট স্কুলে শিশুদের মাঝে নানা ধরনের যন্ত্রের প্রদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে হয় আলোচনা সভা। মানিকগঞ্জে শহরের বেউথা এলাকায় কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা হয়। ঠাকুরগাঁওয়ে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স মহড়া প্রদর্শন করে।

রাজশাহীতে ডেপুটি জেলার, কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। জেলা কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। পরে ৫০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধরসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান জনপ্রতিনিধি ও সুশিল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

সুন্দরবন সংরক্ষনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে। সভায় বক্তারা সুন্দরবন সংরক্ষণে সকল শ্রেণি পেশার মানুষকে যার যার অবস্থানে থেকে এগিয়ে আসার তাগিদ দেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বগুড়ায় শিক্ষা, সাহিত্য ও গবেষণায় অবদান রাখায় বজলুল করিম বাহারকে দেয়া হয়েছে ডা. ইভা ফেডালিয়া গিলবার্ট সম্মাননা পদক। স্থানীয় একটি মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাভিশন বগুড়া প্রতিনিধি আব্দুর রহিম বগ্ রা। 

সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরীর বিরুদ্ধে ওষুধ কেনায় ৭ কোটি টাকা আত্মসাতসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছে জেলা ভূমিহীন সমিতি। স্থানীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি হয়। 

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে নগরীর জিলা স্কুল ছাত্রাবাস মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত