• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মাটিরাঙ্গায় পুলিশি অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১ 

প্রকাশিত: ২৩:১৭, ১৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
মাটিরাঙ্গায় পুলিশি অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১ 

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশে তৈরি এলজি ও তিন রাউন্ড তাজা গুলিসহ ব্রজেন ত্রিপুরাকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (১৮ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন খাগগাছড়ির পুলিশ সুপার মুক্তা ধর।

এর আগে রবিবার (১৭ মার্চ) ৫নং বেলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড অযোধ্যাস্থ জনৈক শাহজাহানের দোকানের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি চাঁদা আদায়ের রশিদ বইও জব্দ করা হয়। 

সংবাদ সম্মেলনে মুক্তা ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশে তৈরি একটি এলজি ও তিন রাউন্ড তাজা গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন, দুটি চাঁদা আদায়ের রশিদ বই জব্দ করা হয়। আটক ব্যক্তি যামিনীছড়ার বাসিন্দা বলে জানায় পুলিশ।

তিনি আরও বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে বিধি মোতাবেক আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত