চেঙ্গীর পাড়ে চাষাবাদ করে স্বাবলম্বী হাজারো পরিবার
খাগড়াছড়িতে চেঙ্গী নদীর পাড়ের পলি মাটিতে চাষ হচ্ছে নানা রকমের শাক-সবজি। সাথে কুল চাষও করেছেন চাষিরা। এতে স্বচ্ছলতা এসেছে অনেক পরিবারে।
খাগড়াছড়ির শহরের মাঝ দিয়ে বয়ে গেছে চেঙ্গী নদী। পানছড়ি থেকে মহালছড়ি পর্যন্ত নদীর দুইপাড়ে চাষ হচ্ছে শাক, আলু, বেগুন, মরিচ, মুলা, মিষ্টি কুমড়া, বাদাম, লাউ, ভুট্টা, ব্রুকলি, সরিষাসহ নানা সবজি। বিষমুক্ত এসব সবজি বদলে দিয়েছে অনেক পরিবারের অর্থনৈতিক অবস্থা। সহায়তা পেলে চেঙ্গীর পাড়ে ব্যাপকভাবে সবজি চাষ সম্ভব বলে মনে করেন কৃষকেরা।
কৃষি কর্মকর্তা বলছেন, চেঙ্গী তীরবর্তী কৃষকদের তালিকা তৈরি করে তাদের পরামর্শ ও অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদণার আওতায় আনা গেলে জেলার কৃষিখাত আরও এগিয়ে যাবে।
চেঙ্গীর দুই কূলের পলি মাটিতে চাষাবাদ করে স্বাবলম্বী হাজারো পরিবার।
বিভি/রিসি













মন্তব্য করুন: