• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শ্রদ্ধা, ভালোবাসায় সারা দেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাভিশন ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ২৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
শ্রদ্ধা, ভালোবাসায় সারা দেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা দিবসে নানা কর্মসূচিতে বীর শহীদদের স্মরণ করছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। 

ভোরে মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অস্থায়ী শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন চট্টগ্রামের সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এর পর শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন।

রাজশাহীতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন সংগঠন। রংপুরের কেন্দ্রীয় শহিদ মিনারে সোমবার রাত ১২টা এক মিনিটে শ্রদ্ধা জানায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তলন, এক মিনিট নিরবতা ও দোয়ার মধ্য দিয়ে নাটোরে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়।

রাঙ্গামাটিতে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে শিশুকিশোরদের কুচকাওয়াজ  হয়। পাবনায় প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনাতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। ভৈরবেও নানা কর্মসূচিতে উদযাপন হচ্ছে মহান স্বাধীনতা দিবস। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত