রংপুরে ১০০ টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
রংপুরে ১০০ টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে ঘটনাস্থলে ষাটোর্ধ্ব সোলাইমান আলী নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নগরীর ৯নং ওয়ার্ড কাচু বকুলতলা মধ্যপাড়া গ্রামে।
নিহত সোলাইমান আলী কাচু বকুলতলা ১নং সারাই ইউনিয়ন হারাগাছ থানার আব্দুল মালেকের ছেলে।
সোমবার (২ এপ্রিল) সকালে ১০টার দিকে পাওনা ১০০ টাকা না দেওয়াকে কেন্দ্র করে মারামারি হয়। একপর্যায়ে সবজি ব্যবসায়ী শহিদুল ইসলাম ৩৮, নজরুল ইসলাম ৫৫ উভয়ে সোলাইমান আলীকে বুকে ঘুষি দেয় এবং ঘটনাস্থলে প্রতিপক্ষের আঘাতে তার মৃত্যু হয়।
বিভি/টিটি













মন্তব্য করুন: