• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ঈদে ২২ জেলার মানুষের যাত্রা পথ নির্বিঘ্ন রাখতে পরিকল্পনা পুলিশের

প্রকাশিত: ১৭:৫১, ৩ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ঈদে ২২ জেলার মানুষের যাত্রা পথ নির্বিঘ্ন রাখতে পরিকল্পনা পুলিশের

পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, ঈদে বাড়ি ফেরা ২২ জেলার মানুষের যাত্রাপথ নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে পরিকল্পনা নিয়েছে পুলিশ। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম, বগুড়া, রাজশাহী ও পাবনাগামী মহাসড়কে ৭শ পুলিশ মোতায়েন করা হবে। সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক এলাকা ঘুরে দেখে সাংবাদিকদের তিনি একথা বলেন। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে বাংলাভিশনের একটি ডেস্ক রিপোর্ট। 

বেনাপোল চেকপোস্ট ও পুটখালী সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এসময় তিনি বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের মাজারে গার্ড অফ অনার প্রদান করেন। দুস্থদের মাঝে খাদ্য সামগ্রীও বিতরন করেন তিনি।

নারীর ক্ষমতায়নে ‘হার পাওয়ার’ প্রকল্পের মাধ্যমে গাজীপুরে বিনামূল্যে ল্যাপটপ পেয়েছেন  ৮০ শিক্ষার্থী। জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ ল্যাপটপ বিতরণ করা হয়।

কক্সবাজারে হজ ও ওমরাহ যাত্রীদের কর্মশালাও ইফতার মাহফিল হয়েছে। শহরের একটি আবাসিক কনফারেন্স হলে হাজীদের হাতে কলমে হজের বিধি-বিধান, করণীয় বর্জনীয় বুঝিয়ে দেন হাফেজ মাওলানা তোফায়েল উদ্দীন চৌধুরী। 

ঈদ উপলক্ষে সাতক্ষীরায় খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো.শরিফুল ইসলাম বাবু খানের পক্ষ থেকে শহরের বাইপাস সড়কের বকচরা মোড়ে হত দরিদ্র ও অসহায়দের খাদ্য সামগ্রী ও ঈদের কাপড় বিতরণ করা হয়। উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। 

ঝিনাইদহে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ'র চাল বিতরণ করা  হয়েছে। সদর উপজেলার ঘোড়াশাল ইউনিয়ন পরিষদে ১৪ টি গ্রামের এক হাজার ৫'শ ৫৪ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ফরিদপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত এ কার্যক্রম চলবে। শহরের ব্রহ্মসমাজ সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম তালুকদার।

সাভারের ভাকুর্তা ইউনিয়নে গ্রামীণ অবকাঠামোয় উন্নয়নের অংশ হিসেবে ৫ কোটি টাকা ব্যয়ে তিনটি রাস্তার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন।

খাগড়াছড়িতে বিনা উদ্ভাবিত আউশ ধানের জাত পরিচিতি, চাষাবাদ কলাকৌশল ও পার্বত্য চট্টগ্রামে সম্ভাবনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিনা খাগড়াছড়ি উপ-কেন্দ্রে স্থানীয় কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদারসহ অন্যরা। 

লবণ সহিষ্ণু ও ব্লাষ্টরোগ প্রতিরোধে উচ্চসহনশীল গমের জাত বারী ৩৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটে। সদর উপজেলার চাপাতলা গ্রামের মাঠে এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত