• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সিলিন্ডারের আগুনে দগ্ধ: তিনদিন লড়াই করে হেরে গেলেন কল্যাণী 

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৬, ৩ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
সিলিন্ডারের আগুনে দগ্ধ: তিনদিন লড়াই করে হেরে গেলেন কল্যাণী 

নিহত কল্যাণী মণ্ডল

সাতক্ষীরায় চুলা ধরানোর সময় সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসের আগুনে পুড়ে দগ্ধ হওয়া কল্যাণী মণ্ডল তিনদিন পর খুলনা ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার (৩ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা সদরের ধুলিহর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ৯টায় কল্যাণী মণ্ডলের লাশ তার পুরাতন সাতক্ষীরার বাড়িতে আনা হলে জেলা মন্দির সমিতি, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, জয়মাহপ্রভু সেবক সংঘের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী মানুষ ফুলের তোড়া দিয়ে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। 

কল্যাণী মণ্ডল পূর্তবিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী পুরাতন সাতক্ষীরার গুণীন্দ্রনাথ মণ্ডলের স্ত্রী। গুণীন্দ্রনাথ মণ্ডল সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সহ সাংগঠনিক সম্পাদক।

খুলনা ৫০০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডাঃ বিশ্বজিৎ মণ্ডল জানান, গত ৩১ মার্চ রবিবার সকালে তার শ্বাশুড়ি পুরাতন সাতক্ষীরার নিজ বাড়িতে চুলা ধরাতে গিয়ে সিলিন্ডার থেকে নিঃসৃত গ্যাসে আগুন লেগে দগ্ধ হন। তাকে রক্ষায় এগিয়ে এলে একে একে তার বেয়াইন কাকলি সরদার, গৃহপরিচারিকা দেবলা দেবনাথ ও স্বামী গুণীন্দ্রনাথ মণ্ডলও দগ্ধ হন। 

মারাত্মক জখম তিনজনকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী মণ্ডল ও দেবলা দেবনাথকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎিসাধীন অবস্থায় ভোর তিনটার দিকে শ্বাশুড়ি কল্যাণী মণ্ডল মারা যান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত