জীবিকা হারানোর হুমকিতে হলুদ অটোরিকশার চালকরা
বরিশালে জীবিকা হারানোর হুমকিতে ব্যাটারি চালিত হলুদ অটোরিকশার চালকরা। সিটি করপোরেশন তাদের টোকেন নবায়ন করছে না। স্বল্প খরচে যাতায়াত করতে পারায় এই যানবাহনটিকে শৃঙ্খলায় আনার দাবি যাত্রীদের। নগরীর যানজট নিরসনে পরিকল্পিত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন মেয়র।
বরিশাল সিটিতে ছয় থেকে সাত হাজার হলুদ অটোরিকশাসহ সবুজ সিএনজি, আলফা, মাহেন্দ্র ও ব্যাটারি চালিত পায়ের রিকশা চলাচল করছে ১০ হাজারের মত। চলছে ৪০ হাজার মানুষের জীবিকা।
প্রয়াত মেয়র মো. শওকত হোসেন হিরনের সময়ে সিটি এলাকায় ব্যাটারি চালিত হলুদ অটোরিকশা চলাচলের অনুমতি দেয় বরিশাল সিটি কর্পোরেশন। এরপর মেয়র আহসান হাবিব কামাল ওই টোকেন নবায়ন না করে নতুন করে টোকেন দেন। পরে সাদিক আব্দুল্লাহ একইভাবে নতুন করে টোকেন দেন। এখন এসব অটো বাদ দেয়ার সিদ্ধান্তে আন্দোলনে যায় অটো মালিক শ্রমিকরা। অযৌক্তিক পুলিশি হয়রানি বন্ধের দাবি তাদের।
অটোরিকশা নিয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সরকারি নীতিমালাটি অনুমোদনের অপেক্ষায় বলে জানিয়েছেন জাসদ নেত্রী মনীষা চক্রবর্তী।
মানবিক দিক বিবেচনা ও যানজট নিরসনে নগরীতে অটোরিকশা চলাচলের নানা পরিকল্পনা রয়েছে পুলিশ ও সিটি করপোরেশনের।
যে কোনো উপায়ে সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি সচেতনদের।
বিভি/রিসি













মন্তব্য করুন: