• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর

বাংলাভিশন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৪, ৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর

চট্টগ্রাম মহানগরীর একটি কনভেনশন হলে আঞ্চলিক স্কিলস কম্পিটিশিন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সহযোগী হিসেবে অ্যাসেট প্রজেক্ট ও বিশ্বব্যাংকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দেশের বিভিন্ন জায়গার এমন আরও কিছু খবর নিয়ে বাংলাভিশনের ডেস্ক রিপোর্ট। 

শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য বগুড়া পৌরসভার অর্থায়নে ৩ নম্বর ওয়ার্ডের শিশু পার্ক উদ্বোধন হয়েছে। কাটনাপাড়া পৌর শিশু পার্কের উদ্বোধন করেন মেয়র রেজাউল করিম বাদশা। পৌর কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী, বাংলাভিশন বগুড়া প্রতিনিধি আব্দুর রহিম বগ্রাসহ স্থানীয় সুধিজনরা এতে উপস্থিত ছিলেন। । 

ঈদ উপলক্ষে গাজীপুরে যাত্রীদের যাতায়াত নিরাপদ করার বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসন কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামসহ সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

গোপালগঞ্জে অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত  সাতশ নারী-পুরুষের মধ্যে ঈদ উপহার ও নগদ টাকা বিতরণ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান। সদর উপজেলার বিজয়পাশা গ্রামের নিজ বাড়িতে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের হাতে এসব ঈদ উপহার তুলে দেন। 

যশোরে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সদরের বালিয়া ভেকুটিয়া মুক্তোশ্বরী স্টার ক্লাব মাঠে প্রায় চার হাজার পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করে ঝুমুর আলম ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাশিনুর নাহার ঝুমুর। 

ঝালকাঠিতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৪ পালন হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা স্টেডিয়াম সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলামসহ অন্যরা।

খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির উদ্যোগে গরীব, দুস্থ ও অসহায় শতাধিক পাহাড়ি বাঙালি পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। রামগড় জোন সদর দপ্তরে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার একশ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করেন রামগড় জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন। 

কুড়িগ্রামে ঈদ উপলক্ষে সদর উপজেলার হলোখানা ইউনিয়নে দেড়শ ঘোড়া ও তাদের পরিচালককে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়নের চর হেমেরকুটিতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগেখাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও মুসফিকুল আলম হালিমসহ অন্যরা।

মানিকগঞ্জে মসজিদভিত্তিক কোরআন শিক্ষা প্রশিক্ষণের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার দিয়েছে কর্নেল মালেক কোরআন শিক্ষা ফাউন্ডেশন। জেলা বাসস্ট্যান্ডে বায়তুল আমান জামে মসজিদে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। এসময় ফাউন্ডেশনের সভাপতি জাহিদুল ইসলামসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

নানা কর্মসূচিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন হয়েছে জয়পুরহাটে। এ উপলক্ষে জেলা সিভিল সার্জন অফিসের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। পরে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে দিবসের গুরুত্ব ও  তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা হয়। দিবসটি উপলক্ষে রাঙ্গামাটিতে সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। 

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রাজধরপুরে বন্ধু সংগঠনের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী অসহায়দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

পটুয়াখালীর পৌর এলাকার সকল জামে মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের মধ্যে ঈদপূর্ব শুভেচ্ছা সম্মানী বিতরণ করা হয়েছে। স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শুভেচ্ছা সম্মানী ভাতা বিতরণ করেন পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ।

ইদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে আশুলিয়ায় স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা করেছে ট্যুরিস্ট পুলিশ। ফ্যান্টাসি কিংডম কনভেনশন হলে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. আবু কালাম সিদ্দিক। এর আগে রুপায়ণ মার্কেটে ট্যুরিস্ট পুলিশের আশুলিয়া রিজিয়ন অফিসের উদ্বোধন করেন তিনি। 

সিরাজগঞ্জের বিএল সরকারি স্কুল মাঠে দরিদ্র অসহায় ও প্রতিবন্ধি মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন হাজী আব্দুস সাত্তার। শতাধিক মানুষের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত