বৈসাবি ঘিরে পাহাড়ি পল্লীতে কাপড় বানানোর ধুম
পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ সামনে রেখে খাগড়াছড়িতে কোমর তাঁত রিনাই-রিসা বাননোয় ব্যস্ত পাহাড়ি নারীরা। পর্যটকদের কাছেও পাহাড়িদের তৈরি এসব পোশাক বেশ জনপ্রিয়।
পাহাড়ি পল্লীগুলোতে কাপড় বানানোর ধুম। জীবন যুদ্ধে অদম্য পাহাড়ি নারীরা অন্যদের তুলনায় বেশি পরিশ্রমী। জুম চাষ ছাড়াও পরিবারের বাড়তি উপার্জনের জন্য কোমর তাঁত রিনাই-রিসা বুনছেন তারা।
গৃহস্থালির কাজ আর জুম চাষের ফাঁকে কোমর তাঁতে পিনন ও থামি তৈরি করে স্থানীয় বাজারের বিভিন্ন দোকানে সরবরাহ করছেন তারা।
বেশিরভাগ নারী অন্যের কাছ থেকে সুতা এনে কাপড় বানিয়ে নিদিষ্ট একটি পারিশ্রমিক পান মাত্র। তাদের জন্য নেই কোনো ব্যাংক লোনও।
পাহাড়ি নারীদের সহযোগিতার আশ্বাস দিয়েছে মহিলা অধিদপ্তর।
কোমর তাঁতে আধুনিক প্রযুক্তির বদলে এখনও কাপড় বোনার জন্য পাহাড়ি নারীরা বাঁশ ও কাঠের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেন।
বিভি/রিসি













মন্তব্য করুন: