পাচারের সময় হরিণের মাংস,পা মাথাসহ ৩ হরিণ শিকারি আটক
সুন্দরবন থেকে পাচারের সময় হরিণের মাংস,পা মাথাসহ তিন হরিণ শিকারিকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (৬ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় মেইল বার্তায় জানানো হয়, বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন শিবসা নদীর মারগীর বাওন সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৬০ কেজি জবাইকৃত হরিণের মাংস, ৩ টি মাথা, ৮ টি পা, ৩ টি মোবাইল ফোন ও ১টি কাঠের নৌকাসহ ৩ জন হরিণ শিকারিকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।
তবে মেইল বার্তায় আটককৃত হরিণ শিকারিদের নাম ঠিকানা জানানো হয়নি। পরবর্তীতে আটককৃত হরিণ শিকারি ও উদ্ধারকৃত হরিণের মাংসসহ সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।
বিভি/রিসি













মন্তব্য করুন: