মাটিরাঙ্গায় ঈদ ও বৈসাবি উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ও সহায়তা প্রদান
ঈদ ও বৈসাবি উৎসব উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন-১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পাহাড়ী, বাঙালি, দুঃস্থ নারী ও পুরুষের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
মানবিক সহায়তা প্রধান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেফটেন্যিন্ট কর্নেল মো. কামরুল হাসান ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।
সোমবার (৮ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ ও বৈসাবি উৎসব উপলক্ষে শুভেচ্ছা সামগ্রী, পাহাড়ী, বাঙালি, দুঃস্থ নারী ও পুরষের মাঝে শাড়ি, পাঞ্জাবি এবং পাহাড়ী ড্রেস, ১০টি পরিবারকে সোলার প্যানেল, ৫টি পরিবারকে সেলাই মেশিন, ১০টি পরিবারের মাঝে ১০ বান ডেউটিন এবং ৮ জন অসহায় ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদানসহ ২টি এতিমখানায় ১০টি ফ্যান দেওয়া হয়েছে।
এছাড়াও, পাঁচ শতাধিক জনসাধারণের মাঝে স্ত্রী-রোগ বিশেষজ্ঞ, দন্ত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞরা চিকিৎসা সেবা দেন এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
চিকিৎসা সেবা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শামিলাহ আজমাত, বেসরকারি দন্ত চিকিৎসক কাজী সালাউদ্দিন শাকিল সেবা দেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: