• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কসবায় মতি মেম্বার ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান

প্রকাশিত: ২১:১৮, ৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
কসবায় মতি মেম্বার ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান

কসবার অরাজনৈতিক সামাজিক সংগঠন আব্দুল মান্নান মতি মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পাঁচজনকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে ফাউন্ডেশনের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আতাউর রহমান সরকারের সভাপতিত্বে মেম্বার ভবন চত্বরে শিক্ষা বৃত্তি প্রদানের পাশাপাশি সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বি-বাড়ীয়া স্টুডেন্ট ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব নুরুল আমিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহিরুল হক, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন, বিশিষ্ট সমাজ সেবক কাজী সিরাজুল ইসলাম, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী কাউসার আহমেদ, বিশিষ্ট শিশু সংগঠক গোলাল মোয়াজ্জেম সাঈদী, শ্রমিক নেতা আল আমিন সরকার, নোয়াপাড়া দরবার শরিফের পীর শিবলী নোমানী, ইফা কর্মকর্তা আখতার হোসেন, আড়াইবাড়ী মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুর রহমান, মরহুমের সন্তান নজরুল ইসলাম রিপন, জামায়াতের কসবা পৌর আমীর হারুন অর রশিদ, সাবেক ছাত্রনেতা গোলাম সারওয়ার, ছাত্রনেতা সাইফুল ইসলামসহ আরো অনেকে। 

বিভি/এনএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত