• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় আদালত চত্বর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ২২:২১, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সাতক্ষীরায় আদালত চত্বর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

সাতক্ষীরায় আদালত চত্বর সংলগ্ন জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রের সামনে থেকে টেনিস বল আকৃতির বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ বস্তুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আদালত এলাকায় উপস্থিত বিচার প্রার্থী, আইনজীবি ও সাধারন মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ও কোর্ট পরিদর্শক নাজমুল হুদা পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করেন।

ওসি শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টেনিস বল আকৃতির বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে তা উদ্ধার করেন। তবে বিশেষজ্ঞদের মতামত ছাড়া বস্তুটি আসলে কী, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, বস্তুটি কে বা কারা জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত