• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ 

সাতক্ষীরা প্রতিনিধি  

প্রকাশিত: ২২:১৮, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় চার লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বাঁকাল চেকপোষ্ট ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে সোমবার (২৩ নভেম্বর) এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁকাল চেকপোষ্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মেডিকেল  ব্রিজ নামক স্থান হতে ভারতীয় কম্বল, শাড়ি, কিসমিস, সেনসোডাইন টুথপেস্ট, ফগ বডি স্প্রে, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ জব্দ করে।

এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা কলারোয়া উপজেলার ভাদিয়ালি আমবাগান নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের চার্জার জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য তিন লাখ ৭০ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে এসময় চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল গুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত